ট্রেন ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩ - The News Lion

ট্রেন ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

 


এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল অসমের কামরূপ। অসমের কামরূপ জেলায় গত কয়েকদিনের বৃষ্টির জেরে আন্ডারপাসে জল জমে যাওয়ার কারণে গাড়ি নিয়ে রেললাইন পারাপার করছিলেন একটি পরিবার।  সে সময়ই ধেয়ে আসা বঙ্গাইগাঁওগামী ট্রেনের মুখোমুখি পড়ে যায় ওই প্রাইভেট গাড়িটি । ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। 

 

 দুর্ঘটনায় ওই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আবদুল জলিল নামে মৃত ব্যক্তি ফখরুদ্দিন আলী আহমেদ কলেজের অসমিয়া বিভাগের কর্মী বলে জানা গিয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী সানিয়ারা বেগম এবং তাদের ১২ বছরের মেয়ে আফরিন আক্তারের। 


 পুলিশ মারফৎ খবর, ওই দুর্ঘটনায় আহত হয়েছে দম্পতির ৪ বছরের ছোট মেয়ে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.